ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

দেশে করোনায় আজও মৃত্যু নেই, শনাক্ত ২৬

দেশে করোনা সংক্রমণের নিম্নগতি অব্যাহত আছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে সংক্রমিত হয়ে কেউ মারা যাননি তবে নতুন রোগী শনাক্ত কিছুটা বেড়েছে। শনিবার (২৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২৬ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৫৩২ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে সংক্রমিত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো করোনায় মৃত্যু নেই দেশে। শুরু থেকে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মোট মৃত্যু ২৯ হাজার ১২৭ জনই রয়েছে।


অপরদিকে করোনায় সংক্রমিতদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ৩১৫ জন। তাদের নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ১৮ লাখ ৯৩ হাজার ৯৫ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।


গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ০.৫৫ শতাংশ। গতকাল শূন্য দশমিক ৫৪ শতাংশের কথা জানানো হয়েছিল।


দেশে এখন পর্যন্ত করোনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৯৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৯৬ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।

ads
ads
ads

Our Facebook Page

↑